বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

পাটকেলঘাটা থানা ও খলিষখালি পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

✍️শেখ আমিনুর হোসেন📝দেশ টাইমস✅
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা সার্কেল অফিস, পাটকেলঘাটা থানা ও খলিষখালি পুলিশ ক্যাম্প বুধবার (১০ ডিসেম্বর ‘২৫) বিকালে আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

পরিদর্শনকালে সর্বপ্রথম পাটকেলঘাটা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।

পুলিশ সুপার থানা ও ক্যাম্পে কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনবান্ধন পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন ও পুলিশি সেবাকে আরও কার্যকর করতে থানাভিত্তিক বিট পুলিশিং, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নূরুল্লাহ, অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা, এ.এইচ.এম লু্‌ৎফুল কবীর সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!