
সাতক্ষীরা জেলার তালা সার্কেল অফিস, পাটকেলঘাটা থানা ও খলিষখালি পুলিশ ক্যাম্প বুধবার (১০ ডিসেম্বর '২৫) বিকালে আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
পরিদর্শনকালে সর্বপ্রথম পাটকেলঘাটা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার থানা ও ক্যাম্পে কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনবান্ধন পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন ও পুলিশি সেবাকে আরও কার্যকর করতে থানাভিত্তিক বিট পুলিশিং, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নূরুল্লাহ, অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা, এ.এইচ.এম লু্ৎফুল কবীর সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.