শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

শীতে করোনা ভাইরাসের প্রতিরোধের লক্ষ্যে নাগরিকদের পাশে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬০ বার পড়া হয়েছে

শীতে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ’র সংক্রমণ রোধে গণসচেতনতা সৃষ্টিতে সাতক্ষীরা জেলার নাগরিকদের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর ২০২০) বিকাল ০৫টায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের খানপুর বাজারে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, নির্বাহী সদস্য আাবুল কালাম আজাদ, মোহম্মদ আলী সিদ্দিকী, আবদুল গফফার, আমিরুল ইসলাম মুকুল, জমাত আলী মেম্বার, নাসিরুদ্দীন, সোহরাব বাবু, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আকবার আলী, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেম, শেখ শাওকাত হোসেন, শিবপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আজহারুল ইসলাম প্রমুখ।

শীতে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ’র সংক্রমণ রোধে গণসচেতনতা সৃষ্টিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনার সংক্রমণ রোধে সকলকে মাস্ক ব্যবহার করার বিষয়ে সুফল ও কুফল সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সকলকে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক ব্যবহার করার আহবান জানানো হয় এবং সেই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলার প্রতিটি গ্রাম পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!