বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

গোপালগঞ্জে বাসচাপায় নিহত মোটর সাইকেল আরোহী

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪৯০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালকের নাম ইরান মজুমদার (৩৫) সে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের জালাল উদ্দিন মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস সদর উপজেলার তুতবাটি নামক স্থানে পৌঁছালে পাশে লিংক রোড দিয়ে একটি মোটর সাইকেল হাইওয়ে সড়কে উঠলে বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাস মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে যায়,আর মোটর সাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়। ইমাদ পরিবহন এর বাস কাত হয়ে মহাসড়কের পাশে পড়ে গেলেও সৌভাগ্যবশত বাস যাত্রীদের তেমন কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে আহত মোটর সাইকেল আরোহীদেরকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইরান মজুমদারের মৃত্যু হয়। অপর আরোহী রাসেল মজুমদার গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!