শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

সাতক্ষীরায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে সোহরাব হোসেন (৩৮) নামক এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সোহরাব হোসেন সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি ভোমরা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা কোনা নামক স্থানে জনৈক ফারুক হোসেনের মৎস্যঘেরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন নিজেই ট্রাক্টর চালিয়ে জমি চাষ করছিলেন। জমিচাষ শেষে দুপুরে তিনি বাড়িতে ফেরার জন্য বেড়িবাঁধ উঠার সময় ট্রাক্টর উল্টে তার বুকের উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহত সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!