বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন স্বদেশ সংস্থার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন কালিগঞ্জে গরীব কৃষকের কাছ থেকে চাঁ দা বা জি, স স্ত্রা স ও লু ট পা ট করার প্র তি বা দে মানববন্ধন তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামীর মা ম লা সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পা চা র কা লে সুন্দরবনে আহরণ নি ষি দ্ধ ২২৫০ কেজি শামুক-ঝিনুক উ দ্ধা র  চাঞ্চল্যকর সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা র ঘটনায় গ্রে প্তা র-২ চায়ের কাপে স্বপ্ন বোনেন বাঘ বিধবা মাহফুজা দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত দেবহাটায় অ প দ্র ব্য পুশ করা চিংড়ি জ ব্দ ও জ রি মা না

তালায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

‘আলোকিত মানুষ চাই’ এই স্লোগান সামনে রেখে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ‘২৫) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুলের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আবৃত্তি, খবরের কাগজের ধাঁধাঁ এবং উপস্থিত বক্তৃতা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম।

এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, শিক্ষক প্রভাষ কুমার সাহা, নন্দকিশোর মন্ডল, তন্ময় অধিকারী, ইবাদুল গাজী, বাপ্পা কুমার সেন, মুসলিমা খাতুন, আঃ সালাম গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!