শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের অদূরে বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০), খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূযর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮) ও একই উপজেলার বাঁকা গ্রামের উত্তম সেন এর ছেলে সুব্রত সেন (২২)। তারা সবাই স্বর্ণের দোকানের কারিগর বলে জানা গেছে।

পুলিশ জানায়, তাপস, মিলন ও সুব্রত রাতে একটি মোটরসাইকেল যোগে তালা উপজেলার পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকার বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তাপস ও মিলন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সুব্রত। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনিও মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!