বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন  সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

“আমি কে?”- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

“আমি কে?”

আমি কে?
এই প্রশ্নে অনেক বছর ধরে হাঁটছি—
বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে,
তবু চেনা হলো না সেই ‘আমি’।

আয়নায় দেখি চেহারা,
কিন্তু চেহারার পেছনের মানুষটা কে?
যে কাঁদে একাকী রাতে,
যে হাসে সবাইকে দেখে—
সে কি আমিই?

আমি তো ছিলাম না জন্মের আগে,
আর মৃত্যুর পরে আমি কোথায় থাকব?
তবে মাঝের এই কিছু বছরের নামই কি আমি?

লালন বলে গিয়েছিল—
“খাঁচার ভিতর অচিন পাখি…”
আমি সেই পাখির খোঁজে বুক খুলে দিয়েছি,
তবু উড়ে যায়, ধরা দেয় না।

আমি ধর্মে খুঁজেছি, গানে খুঁজেছি,
পাথরের মূর্তি আর কাব্যের পাতায়
নিজের ছায়া খুঁজেছি—
তবু স্পষ্ট হলো না আমারই আমি।

হয়তো আমি শুধু এক হাঁটা,
এক নিরবিচ্ছিন্ন সন্ধান—
না পাওয়ার মধ্যেই পাওয়া,
না জেনেই চেনা।

তাই এখন প্রশ্ন করি না আর—
“আমি কে?”
বরং হাত রাখি বুকে
আর শুনি, নিঃশ্বাসে কার কথা বাজে—
তীব্র নিরবতা ও একাকীত্বে!!

ঝিনাইদহ
২৯ মে, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!