বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

আকাশ আলাদা আমাদের – কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

আকাশ আলাদা আমাদের

আমার আকাশ ধুসর ভীষণ—
পুরনো ট্রেন স্টেশনের মতো,
যেখানে সময় থামে,
কিন্তু কেউ ফেরে না।

তোমার আকাশ আজ নীল,
পাখির পালকের মতো হালকা,
কোনো ঈদের সকালে
যেমন শাড়ির রং ঝলসে ওঠে চোখে।

আমার ভেতর কেবলই ঝড়—
ছেঁড়া চিঠির শব্দ,
ফিরে না এমন কারো মুখ,
যার নাম নিলেই এখনও কাঁপে গলার রেখা।

তোমার ভেতর আজ কবিতা,
যে কবির নাম আমি জানি না,
তবুও পড়তে পারি চোখের ভাঁজে।
তুমি ব্যস্ত নিজের নীলে,
আর আমি ডুবে আছি ধূসর চায়ের কাপে।

আমাদের কফির স্বাদ এক ছিল না কোনোদিন,
আমাদের প্রিয় গানগুলো
ভিন্ন আলাপ, ভিন্ন স্কেল,
তবু ভালোবেসে ফেলেছিলাম একরকম—
একপক্ষীয় সন্ধ্যাবেলায়,
যেখানে তুমি ছিলে আলো,
আর আমি শুধু জানালা।

কষ্ট পেলেও চিৎকার করি না,
ভীষণ ব্যথায় কাঁদি না শব্দে,
তবু তোমার পায়ের শব্দ এলে—
আকাশের রং বদলায় একটু,
তারপর ফের ধূসর হয়ে যায়।

খুলনা
২৩ মে, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!