বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা

দুঃখ না দেওয়ার মানুষ- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

দুঃখ না দেওয়ার মানুষ

তারে একদিন বলেছিলাম —
এই পৃথিবীর ব্যস্ত রাস্তায়, রেললাইনে,
ট্রাফিক লাইটের অপেক্ষায়,
পথের ধারে ভাঙা কফির কাপে
অসংখ্য মানুষ আসে-যায়,
তাদের কেউ কেউ ভালোবাসে না,
কেউ কাঁদায়, কেউ বিদায় জানায়—
তুমি, দয়া করে তাদের মতো হইও না।

বলেছিলাম,
তুমি বরং আমার দুঃখ না দেওয়ার মানুষ হইও।
তুমি সেই শেষ আশ্রয় হইও,
যেখানে এসে আমি সমস্ত পরাজয় ভুলে
শুধু দুটো চোখে শান্তি খুঁজি।

কিন্তু একদিন, ঠিক একদিন,
যখন রোদটা নরম ছিল,
আর কাঁধে হাত রাখলে
শরীর কাঁপত না, মন কাঁপত—
তুমি চলে গেলে।
সেই চলে যাওয়া, কোনো ট্রেনের মতো নয়,
যা ফেরত আসে;
তুমি চলে গেলে এমনভাবে,
যেন কাঁধে একটা শীতের চাদর রেখেছিলে,
আর আমার শরীরে আগুন জ্বলে উঠেছিল।

তুমি আমারে পৃথিবীর
সবচেয়ে বড় দুঃখটা দিলে।
যে দুঃখ নিয়ে এখন
আমি রোজ হাঁটি,
চা খাই, ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকি,
আর ভাবি —
তোমার চোখ কি সত্যিই জানতো,
তুমি কী নিয়ে গেলে?

ঝিনাইদহ
১৮ মে, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!