বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ট্রাকের ধাক্কায় নিহত তালার দুই ব্যক্তি সমাধি সম্পন্ন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মামার মরদেহ সৎকার শেষে বাড়িতে ফেরার সময় ট্রাকের ধাক্কায় নিহত তালার দুই মোটরসাইকেল আরোহীর সমাধিকাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে’২৫) রাতে বেদনা বিধূর পরিবেশে স্থানীয় শ্মশানে তাদের দাহ করা হয়। নিহত ব্যক্তিরা হলেন তালার খেশরা গ্রামের বাসিন্দা সুভাষ সরকার (৬৩) ও জালালপুর গ্রামের জোহান সিংহ (৫৬)। তারা কেশবপুর এলাকায় চাকুরী করতেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর চুকনগর সড়কের উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় ট্রাকের চাপায় নিহত হন তারা।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তাঁরা তার সৎকার করতে যান। রাতে মোটরসাইকেলযোগে কেশবপুর ফিরছিলেন তারা। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁরা মারা গেছেন। এ ঘটনায় তাদের পরিবারের সদস্যদের আহাজারি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেশবপুর ফায়ার সার্ভিসের দলনেতা ইউসুফ আলী বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় দুজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

তালা উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এবং খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াাকত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে খ্রীস্টিয় ধর্মের রীতি অনুযায়ী তাদেরকে সমাধিস্থ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!