বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

সাতক্ষীরায় পদ্মা সেতুর বিজয় দিবস অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৮ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর সকল পিলার বসানো শেষ হওয়ায় বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা পশু সম্পদ কর্মকর্তার অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত পদ্মা সেতু বিজয় সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি। প্রধানি অতিথির বক্তব্যে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. আজাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কথা দিয়েও পদ্মা সেতু নির্মাণ অর্থ দিতে পিছিয়ে গিয়েছিল বিশ্বব্যাংক। ফলে পদ্মা সেতু নির্মাণ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। একপর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে পদ্মা সেতু নির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অবশেষে গত ১০ ডিসেম্বর পদ্মা সেতুর শেষ পিলার বসানোর ফলে দৃশ্যমান হয় গোটা সেতু। ফলে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে একটি মৌলবাদি গোষ্ঠী দেশের মধ্যে ধর্মনিরপেক্ষতার বাতাবরণ নষ্ট করতে চাইছে। এ থেকে সকলকে সজাগ থাকতে হবে।

সবশেষে আগামি পৌরসভা নির্বাচনে পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আনারুল ইসলাম রনিকে নির্বাচিত করার প্রস্তাব রাখেন এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!