
দীর্ঘ ১৫ বছর পর শ্রমিকদের অধিকার আদায়ে মহান আন্তর্জাতিক মে দিবস ২০২৫ সাতক্ষীরার তালা উপজেলা শ্রমিকদলের আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সামরুল ইসলাম মিলন ও সিনিয়র যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেনের আমন্ত্রনে আজ ৫ ই মে সকাল সাড়ে ৯ টার উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড হতে বর্ণাঢ্য র্যালী খুলনা সাতক্ষীরা মহা সড়ক হয়ে পাটকেলঘাটা বাজার ও কুমিরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এ র্যালীতে তালা উপজেলা শ্রমিকদলের সকল পর্যায়ের নেতা কর্মী সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন অংশ গ্রহন করেন।
র্যালী শেষে ঐতিহাসিক মে দিবসের তাৎপর্য তুলে ধরে পাটকেলঘাটা ৫ রাস্তা শহীদ আলাতাফ হোসেন চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির আইকনিক নেতা সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন,এক সময়ের দাঁত ভাঙা জবাবদিহি বক্তব্যের রোল মডেল উপজেলা বিএনপির অন্যতম নেতা কুমিরা ইউপির বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, আওয়ামী ফ্যাসীবাদের আতংক সময়ের কান্ডারী সন্তান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সময়ের সাহসী সন্তান সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, জেলা কৃষকদল নেতা আলী হোসন,সাবেক জেলা কৃষকদল নেতা আব্দুল খালেক, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী সহ
সর্বশেষ সমাপনী বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের অন্যতম নেতা ওয়াজেদ আলী মোড়ল।