শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিসের পিতার দাফন সম্পন্ন

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার স্থানীয় দৈনিক কাফেলার চীফ রিপোর্টার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এম ইদুজ্জামান ইদ্রিসের পিতা আলহাজ মো: আব্দুল গফুর (৭৫) আর নেই।

শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে হৃদযতন্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইনা-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যসহ অসংখ্য আত্মীয়সজন রেখে গেছেন।

শুক্রবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। আব্দুল গফুর স্বাস্থ্য বিভাগের একজন অবসর প্রাপ্ত কর্মচারী ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম, প্যানেল মেয়র আব্দুস সেলিম, কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সুজন, দৈনিক কাফেলা‘র বার্তা সম্পাদক এম রফিক, সাংবাদিক শেখ আমিনুর রশিদ ও মো: রবিউল ইসলাম প্রমুখ।

এছাড়া বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক মসজিদের ঈমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। মরহুমের পুত্র সাংবাদিক এম ইদুজ্জামান ইদ্রিস তার পিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!