বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

তালায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ করা এবং শহীদের অত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বার ২০২০ ) সকালে তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে খেশরা ইউনিয়ানের শাহাজাতপুর বাজারের পাশে করবস্থ পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আঃ রশিদ, সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক বাবু ইদ্রজীৎ দাস বাপী, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, বীর মুক্তিযোদ্ধা এম এম ফজুল্লল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, খেশরা ইউনিয়ানের আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তালা উপজেলা স্বাধীনতা যুদ্ধ স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে এই মহান শহীদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কবর সংরক্ষণ ও একটি স্মৃতিসৌধ নির্মাণের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের বাংলাদশের অন্যতম বৃহত্তম রাজাকার ঘাটির কপিলমুনি রাজাকাররা প্রায় তিন মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ৯ ডিসেম্বর অত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই যুদ্ধের ২য় দিন ৮ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাজাকারের গুলিতে শাহাদাৎ বরণ করেন। তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর বাজারের পাশে তাকে করবস্থ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!