শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ও আহত ২

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটিতে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আমদানীকারক সহ ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক ভোমরা গ্রামের কবিরুল ইসলাম (৪০) ও যশোরের নোয়াপাড়ার আমদানীকারক সাধন কুমার সেন (৩৯)। দুর্ঘটনার পরপরই ট্রাকটি আরেকটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে সেখানে আহত হয় ২ জন। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, কবিরুল ইসলাম তার ভাড়ার মোটরসাইকেলে আমদানীকারক সাধন সেনকে নিয়ে বুধবার বিকাল ৩টার দিকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। ভোমরা স্থলবন্দর রেখে অল্পদূরে নবাতকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুইজন নিহত হন। ওসি আরও বলেন, ভ্যানযাত্রী অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!