শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি

তালায় লিগ্যাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা বুধবার (১৯ মার্চ ‘২৫) অনুষ্ঠিত হয়।

উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়ধীন Promoting Rights of the Vulnerable Women (PRVW) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুর হক লিটু। সভাটি সঞ্চালনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। উক্ত সভায় ইউপি পর্যায়ে, উপজেলা এবং জেলা পর্যায়ের লিগ্যাল এইড কমিটির কার্যক্রম তুলে ধরেন বক্তারা। এছাড়া স্বাস্থ্য পরিদর্শক, এফডব্লিউভি, ইউপি সদস্য, প্রাণিসম্পদ চিকিৎসকসহ সেক্টর ভিত্তিক সরকারি সেবা সম্পর্কে আলোচনা করা হয়। অনরূপভাবে গত ১৭ মার্চ মাগুরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে একই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গনেশ দেবনাথ।
সভায় সভাপতিরা বলেন, এই কমিটি আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালের অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা। এটি সরকার কর্তৃক গঠিত কমিটি। এই কমিটির কাজ হলো দরিদ্র অসহায় মানুষ যাদের মামলা সংক্রান্ত ব্যয় বহন করার সমর্থ্য নেই তাদের আইনী সহায়তা করা। সভাপতি আইনী সহায়তার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আরও বলেন, নির্দিষ্ট আবেদন ফরমে জেলা লিগ্যাল কমিট বরাবর আবেদন লিখে চেয়ারম্যান সাহেবের সুপারিশ করিয়ে জেলা কমিটিতে জমা দিতে হয়। জেলা কমিটি যাচাই বাছাই পূর্বক নথিবদ্ধ করবেন এবং পেনেল উকিলের মাধ্যমে মামলার প্রক্রিয়া শুরু হয়। সভাপতি কমিটিকে কার্যকরী করার কাজে সহযোগিতা করার জন্য উইমেন জব ক্রিয়েশন সেন্টার কে ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে কমিটির পুরুষ ও মহিলা ইউপি সদস্য, সরকারী প্রতিনিধি ও নারী উন্নয়ন দলের সভানেত্রীগন বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!