বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কোস্ট গার্ডের অ ভি যা নে ৫৬৩ পিস ই য়া বা সহ তিন মা দ ক কা র বা রি আ ট ক দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত চেয়ারম্যান আব্দুল আলিমের তদারকিতে শৈলকুর বিলের পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলেছে শ্যামনগরে অ বৈ ধ ভাবে পা চা রে র সময় বিএডিসির ৫৭ বস্তা সার জ ব্দ ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না দু র্নী তি ও মা দ ক মু ক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

শূন্যতার দরজায়- কবি তানভীর আহমেদ

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

শূন্যতার দরজায়

একদিন সহসা ফিরে যাবো—
শীতের শেষ বিকেলে, ঘাসের চাদরে
ছড়িয়ে থাকবে ফেলে আসা বিকেলগুলোর ক্লান্ত রোদ।
শুনবো না আর কাকের ডাকে ভিজে-যাওয়া পল্লবীর গান,
শোনার কিছু বাকি থাকবে না তবু—
একটা নুড়ি পাথর, একটা জ্যোৎস্না-ছোঁয়া জানালা,
একটা হিজল পাতায় আটকে থাকা কুয়াশা।

মুমূর্ষু হৃদপিন্ড নিয়ে যারা—
নদীর মৃদু ঢেউয়ে ছিঁড়ে যাওয়া কাঁঠালের পাতা,
পাখির পালকের নিচে ঘুমিয়ে থাকা নিভৃত রাত,
একটা শিশিরভেজা ভোরের শূন্যতা
যেখানে জলছাপ পড়ে থাকে
না-ফেরা মানুষের নিঃশ্বাসে।

ধীরে বুঝেছি যারা—
শিকারীর বন্দুক থেকে পালানো বুনোহাঁসের ডানা
জোনাকির চোখে কাঁপে,
গভীর রাতে কুয়াশার ভেতর শুয়ে থাকা কুড়ানো স্বপ্ন
অধরা মেঘের মতো কুয়াশার শরীরে গলে যায়।
ভীষণভাবে জেনেছি, পথ ফুরিয়ে গেলে
সব রাস্তার দাগ মুছে দেয়
একটা বিষণ্ন বিকেল।

অনুভূতিহীন স্পর্শ করেছি যারা—
অপরাহ্নের রোদে তপ্ত ঘাসের শীতলতা,
নদীর নিঃসঙ্গতা যখন শরতের বাতাসে
ভিজে যাওয়া হিজলের ছায়া হয়ে নামে।
হৃদয় দিয়ে দেখেছি কারা—
সন্ধ্যার আলোয় নুয়ে পড়া শেফালির গন্ধ,
কোনো এক নারীর চোখে ফেলে-আসা বর্ষার বিষাদ,
একটা আদিম বৃষ্টির স্মৃতি হয়ে থাকা ভিজে চুল।

তবু মৃত্যুর আগে আর কী জানবো আমরা?
পৃথিবীর সব রোদ, বাতাস, কুয়াশা—
একদিন নামবে আমাদের নিঃশ্বাসের ঘরে,
চুপ করে দাঁড়িয়ে থাকবে অন্ধকারের দেয়ালে
একটা বুনো গন্ধরাজ ফুলের মতো,
ম্লান, অথচ অনিবার্য।

খুলনা বিশ্ববিদ্যালয়
১৭ মার্চ, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!