মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব রেঞ্জ ডিআইজির সাথে সাতক্ষীরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন: আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহী মুন্না আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বি রু দ্ধে জমি দ খ ল সহ মি থ্যে মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে গ্রামবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশ সদস্যের ম র দে হ উ দ্ধা র, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্বশুরকে আটক  সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রে প্তা র কালিগঞ্জে ম ব সৃ ষ্টি র মাধ্যমে সুমাইয়া হ ত্যা র ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আদালতে হ ত্যা মা ম লা

একদিন দেখা হবে-কবি তানভীর আহমেদ

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

একদিন দেখা হবে

একদিন দেখা হবে,
নিঃশব্দ নদীর পাশে,
সেখানে জল ঘিরে থাকবে আলো,
সন্ধ্যার ঝিম ধরা আকাশে
ভাসবে একলা চিলের ছায়া।

হয়তো সেইদিন বাতাসে মিশে থাকবে
মহুয়া পাতার গন্ধ,
বনবিথীর পথ ধরে
তুমি আসবে নীরবে,
পায়ের নীচে শুকনো পাতারা
তোমার নামে গোপন শব্দ উচ্চারিত করবে।

একদিন দেখা হবে,
সেই বটের ছায়ায়,
যেখানে আলো-ছায়ার লুকোচুরি
জড়িয়ে রাখবে আমাদের দু’জনকে।
তোমার চোখে নীল মেঘ জমবে,
হয়তো কুয়াশার মতো আস্তে আস্তে গলে যাবে
আমাদের হারিয়ে যাওয়া দিনের ব্যথা।

দেখা হবে হয়তো শ্রাবণের রাতে,
বৃষ্টির ভিতর দাঁড়িয়ে,
সারা শরীর ভিজে গেলে,
তুমি বলবে— এভাবে ভিজে থাকা যায়?
আর আমি হাসবো—
কারণ আমার বুকের ভিতর তখন
একটা আস্ত সমুদ্র দুলছে।

একদিন দেখা হবে,
রোদ ঝরা বিকেলের শেষ আলোয়,
হয়তো কোনো পাহাড়ের চূড়ায়
আমরা দাঁড়িয়ে থাকবো পাশাপাশি,
তোমার চুলে বাতাস দোলা দেবে,
আর আমি ভাববো—
তুমি কি জানো?
তোমার পাশে দাঁড়ানো মানে
সমস্ত পৃথিবীর সৌন্দর্য একসাথে ছুঁয়ে দেখা!

দেখা হবেই হে প্রিয়-
হয়ত শত যুগের পরে,
নয়ত আগামী ভোরেই
রুপসার সোনালি জলে,
সেখানে সূর্য উঠবে!
আর আমরা-
হেমন্তের নরম রোদের মতো
ধীরে ধীরে গলে যাবো ভালোবাসার উষ্ণতায়।

রুপসা, খুলনা
১৫ মার্চ ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!