মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ ‘২৫) সকালে তালা সরকারি কলেজ প্রাঙ্গনে তালার ৫টি ইউনিয়নের ৭০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, ইফতার সামগ্রী হিসেবে প্রতি বস্তায় ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল ও মসুরের ডাল দেয়া হয়েছে। ইমরান রাব্বির সঞ্চালনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

এসময় আরও বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিশিয়াল প্রতিনিধি সোয়াইব হোসেন, তালা উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান, তালা কাসেমুল উলুম মাদ্রাসার মুফতি আইয়ুব আলী সিদ্দিকী।

ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত অতিথিবৃন্দ ও উপকারভোগীরা তালাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবসেবা কার্যক্রমকে স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!