মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালার খলিলনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৬ মার্চ ‘২৫) বিকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। 
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহাদাৎ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসিন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা মহিলা দল নেতা শিরিনা সুলতানা, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই,তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন,  উপজেলা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, যুবনেতা সৈয়দ আজম হোসেন এসময় উপস্থিত ছিলেন। 
হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমারা দীর্ঘ ১৬ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেতৃ বেগম খালেদা জিয়া সহ  আমাদের দলের কোনো জাতীয় নেতা ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। 
তিনি বলেন, শেখ হাসিনা আলেম সমাজের উপর অত্যাচারআ করেছে। কোনো জায়গায় সভা সমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে। 
এরআগে দুপুর থেকে বিকাল পর্যন্ত খলিলনগর ইউনিয়ন বিএনপি নেতা প্রয়াত আবুল কাসেম সরদার, সাইফুল ইসলাম কোহিনূর, উপজেলা যুবদল নেতা হোসেনের কবর জিয়ারত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!