মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ রুহুল কুদ্দুস।

বুধবার (৫ মার্চ ‘২৫) বিকালে হরিহরনগর ফুটবল মাঠে খেশরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা শিক্ষক হাসিবুর রহমান ও মেহেদি হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ সফিকুল ইসলাম, বিএনপি নেতা মোশারাফ হোসেন, আব্দুল গফফার, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, এম মফিদুল হক লিটু প্রমুখ।

এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশে বিগত ৩টি নির্বাচনে জনগণ কোনো ভোট দেয়নি। তারা জোর করে পাতানো নির্বাচন করেছে। শেখ হাসিনা বলেছিলো, বঙ্গবন্ধুর মেয়ে পলায় না। দেশের ১০ কোটি মানুষ চায়নি বলেই সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ৮ম জাতীয় সংসদ নির্বাচনে আমি ১ লক্ষ ৪৮ হাজার ভোট পেয়েছিলাম। যদিও সে নির্বাচনও ছিলো পাতানো। আমরা সকলকে সাথে নিয়ে একটি অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন করতে চাই।

এরআগে তিনি খেশরা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাদের করব জেয়ারত করেন।

তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব দলের আহবায় মির্জা আতিয়ার রহমান,  যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম সহ শত শত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!