শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা -১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র মতবিনিময়

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আসন্ন সংসদ নির্বাচন কে সামনে রেখে তালা ও কলারোয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে হচ্ছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনটি খুবই অবহেলিত। এই আসনে রাস্তাঘাটের অবস্থা আরও খারাপ। উপজেলার কয়েকটি অঞ্চলের রাস্তা ঘাটের অবস্থা এতটাই নাজুক যে, প্রাইভেট কার তো দূরের কথা মটরসাইকেলে চলাচল করা যায় না। এই অঞ্চলের মানুষ আমাকে সেবার দায়িত্ব দিলে, প্রথম ও প্রধান কাজ হবে এই অঞ্চলের জলাবদ্ধতা সমাধান করা ও রাস্তাঘাটের উন্নয়ন করা। সুযোগ পেলে এই কাজগুলো সবাই কে সাথে নিয়ে করতে চাই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী ‘২৫) সকাল ১১ টায় তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়তে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,  উপজেলা জামায়াতের আমির মাওঃ মফিজুল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ সহিদুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাষ্টার আমিনুর রহমান, এ্যাড. মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, সাবেক সদস্য সচিব সেলিম হায়দার, এম এম ফয়সাল, কে এম শাহীনুর রহমান, রোকোনুজ্জামান টিপু, অর্জুন বিশ্বাস প্রমুখ।

তিনি বলেন, মিডিয়া কর্মী হলো সমাজের দর্পণ। দেশের সাধারণ মানুষ তাদের চোখে এই দেশকে দেখে। একজন সাংবাদিক কে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এলাকার উন্নয়ন করতে হলে অবশ্যই সাংবাদিকদের সহযোগীতা করতে হবে। সাংবাদিকদের সহযোগীতা ছাড়া সমউন্নয়ন সম্ভব না। যদি এলাকার উন্নয়নের সুযোগ পাই তাহলে সকলে মিলেমিশে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করব ইনশাল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!