শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান 

মুকসুদপুরে যথাযথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। পরে মুকসুদপুর পৌর প্রশাসক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মুকসুদপুর পুলিশ স্টেশনের পক্ষে পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মোস্তফা কামাল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজুর নেতৃত্বে মুকসুদপুর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সভাপতি মুন্নু মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া, বিএনপি নেতা ওহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আসাদ শিকদার কামরুজ্জামান স্বপন পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সী, যুগ্ম আহ্বায়ক নাঈম শেখ, মোস্তফা গাজী, রাজীব শরীফ, পৌর সেচ্ছাসেবকদলের সভাপতি মোরাদ মল্লিক, উপজেলা ছাত্রদল নেতা মাহমুদ খান রাজু, উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, পৌর ছাত্র দলের সভাপতি মুন্সী আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিব আহমেদ দিপুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিম উদ্দীন উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়, পান্নু স্পোর্টস একাডেমিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদী। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। সভা শেষে ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা  প্রশাসনের সার্বিক তত্বাবধানে উপজেলা শিল্পকলা একাডেমিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহনকরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!