রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত 

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ‘২৫) উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ইয়াকুব আলী, মিজানুর রহমান মন্টু, জাকির হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার সন্দীপ কুমার মন্ডল, সমিতির সদস্য নজরুল ইসলাম, আশুতোষ সরদার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার দেবদাস কুমার বৈদ্য, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো প্রকল্প) সোহরাব হোসেন, জুনিয়র অফিসার (হিসাব) মাহবুবুর রহমান, প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাইফুল্লাহ, হিসাব সহকারী রুবিয়াতুন নেছা, পরিদর্শক জালাল হোসেন, পরিদর্শক(বিআরডিবি) বিধান চন্দ্র সরদার, ইসকাত জাহান রানা সহ ৬৮টি সমিতির সদস্যগন।

এসময় জানানো হয় দেবহাটা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অডিট রিপোর্ট মোতাবেক শেয়ার আমানত ৩,২১০,৯০০ টাকা এবং শেয়ার মূলধন ১৮,৪৯২,৭০ টাকা রয়েছে। সভা শেষে বিভিন্ন সমিতি ও সদস্যদের ভালো কাজে সম্মাননা পুরস্কার উপহার প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!