বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রবিবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী নলতা খানবাদুর আহ্ছান উল্লা (র.) এর ৬১ তম বার্ষিক ওরছ শরীফ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, গওছে জামান, আরেফ বিল্লাহ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬১তম বার্ষিক ওরছ শরিফ রবিবার (০৯ ফেব্রুয়ারি ‘২৫) থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ‘২৫) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ইতিমধ্যে ওরছ শরীফ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা শরীফে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের আয়োজনে ওরছ শরীফ উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয়েছে রওজা শরীফ এলাকা। সুবিশাল সামিয়ানা, গেট, প্যান্ডেল, আলোক সজ্জায় সাজানো হয়েছে রওজা শরীফ প্রাঙ্গণসহ মোবারক বাজারের সমগ্র এলাকা।
নানা ধরনের আলোর ঝলকানি আর রওজা শরীফ প্রাঙ্গণে বহুবিধ ফুল গাছগুলো সুশোভিত আর সুগন্ধ ছড়িয়ে জানান দিচ্ছে নলতা শরীফের সুগন্ধির আবহ। ওরছ শরীফ শুরুর একদিন আগে থেকে আসা দেশ বিদেশের বহু এলাকা হতে ভক্ত, দর্শণার্থীরা নেতা শরীফে জড়ো হতে শুরু করেছে।
 
নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ আলী আজম বলেন, প্রতিবছরের ন্যায় দেশ ও বিভিন্ন দেশ থেকে আগত পীর কেবলার লক্ষাধিক ভক্তবৃন্দের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। 
ওরছ শরীফে আগত সকল মেহমানদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওরছ শরীফকে সফল করার লক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নলতা শরীফে সর্বস্তরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ওজু, গোসল, খাওয়ার পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন প্রকার দোকান পাটের সমারোহ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউটস্, স্বেচ্ছাসেবক, যানবাহন রাখার সু-ব্যবস্থা, হৃদয়ে আহ্ছান, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রচার বিভাগ, মিলাদ শরীফের স্টল, এ্যালটমেন্ট কক্ষ, রন্ধনশালা সহ চলছে নানা আয়োজনের প্রস্তুতি।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি এই পবিত্র ওরছ শরিফে কোরআন হাদিসের আলোকে নবী রাসুল (স.) ও ওলি-আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা দেশের খ্যাতনামা আলেমগণ।
এছাড়াও পবিত্র ওরছ শরিফ উপলক্ষে পাক রওজা শরিফে প্রতিদিন খতমে কোরআন মজিদ, কলেমাখানি, মিলাদ শরিফ, চাদর পেশ, ছওয়াবরেছানী ও আলোচনা অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!