রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় জলাবদ্ধতা নিয়ে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে শনিবার ( ২৫ জানুয়ারি ‘২৫) কর্মশালা অনুষ্ঠিত হয়।

উত্তরণ ও পানি কমিটি আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন খুলনার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দীম ও উত্তরণের পরামর্শক অধ্যাপক হাসেম আলী ফকির। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন। উক্ত কর্মশালায় সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা, যশোরের কেশবপুর এবং ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় তালা উপজেলার তেঁতুলিয়া, ইসলামকাটী, কুমিরা, তালা সদর, যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি, হাসানপুর, মজিদপুর, সাগরদাাঁড়ি এবং ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা এবং পলি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!