বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত বিএনপি নেতা সফিউল বারী বাবুর ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সুজুকি মোটরসের অথোরাইজড ডিলার “শাওন” মটরস -এর উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক মহিউদ্দিন শ্যামনগরে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিবিআর কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরা শহরের ঘোষপাড়া এলাকায় পারিবারিক রাস্তা সংক্রান্ত বির্তকে প্রকৃত ঘটনা জানালেন ওমর ফারুক ডুমুরিয়ায় সংযোগ সড়ক তৈরি না হওয়ায়, নির্মাণের তিন বছর পরও দু’টি ব্রিজ চালু হয়নি জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে সাতক্ষীরায় উত্তরণের সভা সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘের জ ব র দ খ ল: ছোট ভাইকে জী ব ন না শে র হু ম কি র অ ভি যো গ ভাই ও ভাতিজার বি রু দ্ধে  সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

মৃত্যুর আগেই মৃত্যু! কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

মৃত্যুর আগেই মৃত্যু!

অসময়ে মৃত্যুর আগেই মারা গেছি,
আমি এমনই এক হতভাগ্য মানুষ!
যে মৃত্যু পর্যন্ত আমার কাছে আসতে চায় না,
মৃত্যুও আমার সঙ্গ ত্যাগ করে—
জীবনের মতোই বিচ্ছেদের আরেক নাম!

মানুষের সাথে মানুষের বিচ্ছেদ
সময়গুণে সয়ে যায় ধীরে ধীরে।
কিন্তু মৃত্যুর বিচ্ছেদ?
সে তো চিরতরে বেঁচে থাকার অভিশাপ—
না যায় বাঁচা, না যায় মরা!

রাতের অন্ধকারে ঝুলে থাকা
অসংখ্য নিরব প্রশ্ন,
দিনের আলোয় বুকচাপা শূন্যতা।
চাইলেই শেষ করা যায় না,
চাইলেই মুক্তি মেলে না।
মৃত্যু যেন এড়িয়ে যায়,
আমারও হয়তো প্রয়োজন ফুরিয়েছে।

তবু বয়ে চলেছি এক অসম্পূর্ণ বোঝা,
এক বিষণ্ণ ঘর, এক নিঃসঙ্গ ছায়া।
সময় থেমে থাকে, ঘড়ি এগোয় না,
শুধু শূন্যতার দেয়ালে
বেজে ওঠে নীরবতার করুণ সুর।

হয়তো একদিন মৃত্যু আসবে,
কিন্তু ততদিনে আমি আরও একবার মরে যাব।
আত্মা ক্লান্ত হবে,
কিন্তু দেহ থাকবে অসাড়,
জীবনের এই বিচ্ছিন্ন রাস্তায়
চিহ্নহীন চলার মতো।

মৃত্যু যদি এক মুহূর্তে এসে
আমাকে ছুঁয়ে যেত,
তবে হয়তো বেঁচে থাকার এই অভিশাপ
আমি ভুলে যেতে পারতাম।
কিন্তু এখন?
বেঁচে থাকার মাঝেই,
প্রতিদিন একটু একটু করে
মরতে থাকা—
এটাই হয়তো আমার নিয়তি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!