বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

✍️কাজী শওকত হোসেন ময়না📝 জ্যেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সহযোগিতায় ইউনিটের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর ‘২৪) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী শওকত হোসেন ময়না। উক্ত আলোচনা সভায় ইউনিটের পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের  বিভিন্ন স্থানে রাস্তা ড্রেন ও নলকূপ কাজের স্থান নির্ধারণ করে তালিকা প্রস্তুত এবং শীত বস্ত্র বিতরণের বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অংশ গ্রহণকারী সদস্যদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট ইউনিটের প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুর রহমান, ইউনিট লেভেল অফিসার মোঃ হাসিবুল ইসলাম সোহান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাসেল রানা।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোসাম্মৎ ফরিদা খাতুন, শেখ রফিকুর রহমান লালটু, শফিকুর রহমান পিন্টু, হাফেজ তাজমিরুল আলম, আবু সাঈদ খান,  হাফেজ মোঃ কুদ্দুস প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!