শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

দেবহাটায় সিএসও ফোরামের বাংসরিক সাধারণ সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় সুশীল সমাজ সংগঠন (সিএসও) সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাংসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর’২৪) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে অনুষ্ঠিত সিএসও সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাংসরিক সাধারণ সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় এবং সভাপতি সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ উন্নয়নে সিএসও সমুহের প্রতি সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উক্ত সিএসও সমুহের নেটওয়ার্কিং বিষয়ক বাংসরিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্যে আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এমএএইচ মঈনুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজরিন জাহান, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।এই সময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সাইফুল ইসলাম, এসএম সাইফুল, রেহানা পারভীন, আলামিন হোসেন, সোনিয়া খাতুন সহ সিএসও গ্রুপের সদস্যরা এবং ক্ষুদ্র উদ্যোক্তারা। নেটওয়ার্কিং বিষয়ক বার্ষিক সাধারণ সভায় সিএসও সদস্যরা হেলদি ভিলেজ বাস্তবায়নে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক জরিপ তথ্য ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং হেলদি ভিলেজ বাস্তবায়নে উপজেলার বিভিন্ন দপ্তর থেকে কিভাবে গ্রামের সাধারণ মানুষের মাঝে সেবাগুলো পোঁছে দেওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয় এবং সিএসও সমুহের স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ উন্নয়নে চলমান কার্যক্রম বজায় রাখতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চলমান সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!