শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় শত শত দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্য সবজি বিতরণ সাতক্ষীরায় মা দ ক বি রো ধী আশোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কে”স্বপ্ন” সুপার শপের নতুন শো-রুমের যাত্রা শুরু

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের (বিসিক ব্রীজের পূর্ব পাশে) নব উদ্যোমে স্থাপিত “স্বপ্ন” সুপার শপের – এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ‘২৪) বিকালে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের পর ফিতা কেটে “স্বপ্ন” সুপার শপের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের হার্ডওয়ার এন্ড স্যানেটারী ব্যবসায়ী, খান ট্রেডার্স ও খান পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকবর আলী খান।

মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম।

এসময় এসিআই লজিস্টিক লিমিটেড এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন (মঈন), গোপালগঞ্জ হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুর রহমান জুয়েল, ব্রাদার্স ফার্নিচার গোপালগঞ্জ আউটলেটের স্বত্বাধিকারী কাজী বিলাস, বিসমিল্লাহ্ মটরসের স্বত্বাধিকারী মফিজুর রহমান খান, গোপালগঞ্জ বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বশার মোল্লা সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দৈনন্দিন কর্মব্যস্ততায় নিরাপদে মনোরম পরিবেশে একই জায়গায় স্বাচ্ছন্দে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ইতোমধ্যেই “স্বপ্ন” দেশব্যাপী ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সুনাম অর্জন করেছে। দেশের আর্থসামাজিক বিবেচনায় সকল শ্রেণি- পেশার মানুষের কথা চিন্তা করে বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে প্রতি শুক্রবার “স্বপ্ন” ই স্বল্প পরিমাণে ন্যায্য মূল্যে গরুর গোশত ও আলুর কম্বো প্যাক বিক্রির কার্যক্রম শুরু করেছে। এছাড়া “স্বপ্ন” সুপার শপের অন্যান্য আউটলেটের ন্যায় এই আউটলেটেও তেল-চর্বি ছাড়া দেশি ষাঁড়ের গোশত ন্যায্য মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানান “স্বপ্ন” কর্তৃপক্ষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!