রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

শান্তি ও সম্প্রীতি রক্ষায় খুলনার রুপসায় পিস ফেসিলিটেটর গ্রুপ গঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি- সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে খুলনা জেলার রূপসা উপজেলায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর ‘২৪) বিকেলে রূপসা উপজেলা বিআরডিবি কার্যালয়ের সভাকক্ষে পিএফজি গঠন সভা অনুষ্ঠিত হয়। 
পিএইচপির ফিল্ড কো-অরডিনেটর মো. আবু তাহের এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুশিল সমাজের প্রতিনিধি মো. নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য, সভার উদ্দেশ্য ও পিএফজি’র গঠণতন্ত্র উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ, হাঙ্গার প্রজেক্ট এর কার্যক্রম ও উদ্দেশ্য  আলোচনা করেন খুলনা অঞ্চলের রিজিওনাল কো-অরডিনেটর মো. মাসুদুর রহমান। 
দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের ‘পিস বিল্ডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রুপসা উপজেলার সকল বৈধ/নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে টিএইচপি র অনুপ্রেরণায় একটি বহুদলীয় প্লাটফর্ম‘পিস ফেসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) গঠিত হয়েছে । যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখবে। 
পিএফজি গঠন সভায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন,  সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, খান আনোয়ার হোসেন, সুখেন রায়, শাহনাজ ইসলাম, কৃষ্ণ গোপাল  সেন, মাধুরী সরকার, শিলা রানী দাস, দিবা রানী দাস, রবিউল ইসলাম, আব্দুল হাফিজ শেখ, শারমিন আক্তার, মধুসুধন সেন, সরকার মহিদুল ইসলাম মমতা হেনা প্রমুখ। 
বক্তারা রুপসা উপজেলায়  সহিংসতা নিরসন ও শান্তি- সম্প্রীতি স্থাপনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন। 
সভা শেষে সকলের মতামতে ভিত্তিতে চার জন পিস অ্যাম্বাসেডর ও একজন  সমন্বয়কারিসহ ৩০ সদস্যদের পিএফজি গ্রুপ গঠন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!