সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সুন্দরবনকে দস্যু’মুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরা’পত্তার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

সুন্দরবনকে দস্যুমুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর’২৪) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে উপকূলীয় জেলে বাওয়ালীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আত্মসমর্পণকৃত বনদস্যু মজনু বাহিনীর প্রধান মজনু, আলিফ বাহিনীর প্রধান আলিফ ও মিলন পাটোয়ারীসহ অন্যান্য বনদস্যুরা ফের সুন্দরবনে অপতৎপরতা শুরু করেছে। তারা প্রতিনিয়ত জেলেদের অপহরণ ও নির্যাতন করে মুক্তিপণ আদায় করছে। ইতোমধ্যে গোটা উপকূলে আতংক ছড়িয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে জেলে-বাওয়ালীদের পরিবারগুলোর জীবন-জীবিকা অনিরাপদ হয়ে পড়বে।

বক্তারা এসময় পশ্চিম সুন্দরবন বনদস্যুমুক্তকরুণ, জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দরবনের পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জোর দাবি জানান।

জেলে-বাওয়ালী প্রতিনিধি মোঃ আজিবর রহমানে সভাপতিত্বে ও বাবুল রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সাংসদ ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুজ্জামান, জামায়াত নেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল রহমান, জেলে মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আইয়ুব আলী প্রমুখ।

এদিকে, একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, র‍্যাব মহাপরিচালক ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, জেলেদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার তা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি সুন্দরবনে মাছ ও কাকড়া শিকারে যাওয়া একাধিক জেলেকে বনদস্যুরা অপহরণ করে মুক্তিপণ আদায় করার পর ছেড়ে দিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!