রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

শ্যামনগর উপজেলার সেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ 

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (২১শে নভেম্বর’২৪) সকালে শ্যামনগর উপজেলার হায়বাতপুর মোড় সংলগ্নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) শ্যামনগরের অয়োজনে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা সিপিপি সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। 
উপজেলা সিপিপি লিডার মোঃ মাকছুদুর রহমান মুকুল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এ ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের সিপিপর টিম লিডার সহ সকল সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে ব্যবহারের জন্য উপজেলার ১২টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।
প্রথম দিন উপজেলার ৪টি ইউনিয়নের  স্বেচ্ছাসেবদের মধ্যে রেইন কোর্ট, গামবুট, হেলমেট, লাইফ জ্যাকেট, টর্চ লাইট, রেডিও, উদ্ধার ব্যাগ, প্রাথমিক চিকিৎসার ফাস্ট এইড ব্যাগ, মেগাফোন ও হ্যান্ড সাইরেন বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সেচ্ছাসেবকদের মাঝে বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!