শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

কালিগঞ্জের প্রবীন সাংবাদিক আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি ও উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সোমবার (২৩ নভেম্বর ২০২০)সকাল ১১টায় মরহুমের গনপ‌তি বাসভবন সংলগ্ন তাহার কবরস্হানে যেয়ে কবর জিয়ারত করেন।

এসময় উপ‌স্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক ও জর্জকোর্টের এপিপি এ্যাডভোকেট হা‌বিব ফেরদাউস শিমুল, ধলবা‌ড়িয়া ইউনিয়ন আওয়‌ামী লী‌গের সাধারন সম্পাদক নাজমুস সাদাত রাজা, উপজেলা যুবলীগের সাব‌েক যুগ্ন সাধারন সম্পাদক সাংবা‌দিক সাজেদুল হক সাজু, প্রভাষক আজিজুর রহমান, আব্দুস সোবহানের পুত্র স‌জিব হোসেন, ছাত্রলীগ নেতা শাহ‌রিয়ার হোসেন প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান তাহার প‌রিবারের সদস্যদের সা‌থে সাক্ষাৎ করেন এবং উপস্থিতিদের বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই পরিবারের প্রতি আমার সুনজর থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!