বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

উপকূলীয় নারীদের ও সবজী চাষে দক্ষতা বৃদ্ধিতে লিডার্সের ৪ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে রবিবার (১৭ নভেম্বর ‘২৪) “বসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজী চাষ” শীর্ষক ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা মো: শওকৎ হোসেন, টিম লিডার  অসিত মণ্ডল, এবং রেখা খাতুন, টিম লিডার (ভারপ্রাপ্ত)। এছাড়াও লিডার্সের অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করা হচ্ছে। এ উদ্যোগ উপকূলীয় নারীদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

লিডার্সের এ উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রচেষ্টার একটি উদাহরণ এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!