বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল  কালিগঞ্জ উপজেলায় সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের জেলা কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি

নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করতে কোয়েল পাখি বিতরণ করেছে।

দুই ধাপে রবিবার ও বৃহস্পতিবার (২৭ ও ৩১ অক্টোবর’২৪) কোয়েল পাখি বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের (দুই ধাপে) ১২ জন নারী সদস্যকে ১২০০ টি কোয়েল পাখির বাচ্চা এবং বাচ্চার খাদ্য হিসেবে ৬০০ কেজি ফিড বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন একজন সফল উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

উদ্যোক্তা মোঃ ফয়সাল আহমেদ নাঈম বলেন, কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। কোয়েল পাখি পালনে কোন ধরণের সমস্যা হলে সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখবেন। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে, গতমাসে এসব নারীদেরকে ২ দিন ব্যাপী বিকল্প জীবিকায়ন হিসেবে কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার কোয়েল পাখির খামার পরিদর্শনের মাধ্যমে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!