বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শাশুড়িকে নিয়ে পালালো জামাই সাতক্ষীরায় হানি ট্রাপ চ ক্রে র মূ ল হো তা মেম্বর কাদের- রিমা গ্রে ফ তা র  বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের জন্মদিন আজ তালায় শুরু হচ্ছে জেনারেশন গ্রিন কর্মসূচি কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাঁ ধা! দুই সহোদরকে পি টি য়ে ও কু পি য়ে জ খ ম করলেন বাবা ও ছেলে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধ র্ষ ণে র অভিযোগে কর্মচারী গ্রে প্তা র সুন্দরবনের মধু আহরণ ও জ ল দ স্যু নি র্মু ল কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরা বড়বাজারে ভবন নির্মাণে নির্দেশনা না মেনে পুরোনো দোকানের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ: আ ত ঙ্কে ব্যবসায়ীরা

গোপালগঞ্জ পৌরসভার মাসব্যাপী মশক নিধন কর্মসূচী’র উদ্বোধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৮৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ পৌরসভার মাসব্যাপী মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২০) সকালে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মশা বিনাশকারী ঔষধ স্প্রে করার মধ্য দিয়ে মাসব্যাপী মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর কাউন্সিলর মোঃ নাজমুল হাসান নাজিম, মোঃ আতিকুর রহমান পিটু, জসিম উদ্দিন খান খসরু, পৌর সচিব কে জি এম মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা হারুন—অর—রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের এলাকা ও শহরের সকল ওয়ার্ডে মশা বিনাশকারী তরল ঔষধ মটর চালিত যন্ত্রের মাধ্যমে স্প্রে করা হয়। উল্লেখ্য, প্রতি বছরের এ সময়টাতে মশার উপদ্রব বেড়ে গিয়ে মশাবাহিত নানা ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই পৌরবাসীকে মশার উপদ্রব থেকে পরিত্রাণের লক্ষ্যে পৌরসভার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরসভার সকল ওয়ার্ডে স্প্রে করার জন্য মোট ২০ জন স্বেচ্ছাসেবী কর্মীকে এ কাজে নিয়োজিত করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, পৌরসভার উদ্যোগে শুধু মশা বিনাশকারী ঔষধ ছিটানো হলেই মশা নিধন হবে না, আমরা প্রত্যেকে নিজ উদ্যোগে আমাদের ঘর—বাড়ী ও আঙ্গিনা পরিষ্কার—পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হবো। এর ফলে করোনা সহ মশাবাহিত সকল রোগজীবাণু থেকে নিয়ন্ত্রণে থাকা সম্ভব হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!