বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার আয়োজনে সোমবার সকাল ১০.৩০ মিনিটে ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আশ্বাস প্রকল্পের ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি’র) সাথে সংলাপ সেশন অনুষ্ঠিত হয়েছে।

সংলাপটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে এবং উইননক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সেশনে সংলাপ সেশনের উদ্দেশ্য, আশ্বাস প্রকল্পের লক্ষ, উদ্দেশ্য এবং চলমান কার্যক্রম উপস্থাপনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক নির্দেশিত মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ অনুযায়ী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির গঠন কাঠামো এবং অর্পিত দায়িত্ব পর্যালোচনা, এলাকা ভিত্তিক মানবপাচার ও অভিবাসন সংক্রান্ত বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা, মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে গৃহীত স্ব-স্ব উদ্যোগ এবং অভিঙ্গতা বিনিময়, মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষ চিহ্নিতকরনের উপায় এবং তাদের মর্যাদাশীল জীবনমান উন্নয়নে ইউনিয়নে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির ভূমিকা ও ভবিষ্যৎ করনীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, শিশু ও মানব পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে গ্রাম অঞ্চলের দরীদ্র মানুষরাও বুঝতে পারেন মানবপাচার একটি বড় অপরাধ।

সমগ্র সংলাপ সেশনটি পরিচালনা অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।

উক্ত সংলাপ সেশনে সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তারক নাথ পাল।উক্ত সেশনে উপস্থিত ছিলেন সিটিসি’র সদস্যবৃন্দ।সেশনে আরও উপস্হিত ছিলেন অত্র প্রকল্পের কাউন্সেলর সিরাজুম মনিরা ও সোস্যাল মোবিলাইজার ধনঞ্জয় পরমান্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!