সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন 

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর মুন্সীগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ঝুঁকিপূর্ণ মানুষের জীবন-জীবিকা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর’২৪) দুপুর বারটায় আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয় দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে ১৯ সদস্য বিশিষ্ট একটি স্কুল দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি এবং ২১ সদস্য বিশিষ্ট ছাত্র-ছাত্রীদের সমন্বয়য়ে একটি সেচ্ছাসেবক দল গঠন করা হয়।

সিসিডিবি-ডিজাস্টার রেজিলয়েন্ট  এডুকেশন এন্ড কমিউনিটিজ প্রকল্পের এর সহযোগিতায় এবং দাতা সংস্থা গ্লোবাল মিনিস্ট্রিজ এর অর্থায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী  ইউনিয়নের আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মো: মোশারফ হোসেন ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান,  সহকারি শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সহকারি শিক্ষক ফাতিমা খাতুন।

আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া ও অন্যান্য মাঠ সংগঠক প্রমূখ।

সভাপতি বলেন, আমাদের উপকূলে দুর্যোগ নিত্যদিনের সঙ্গী। দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ সচেতনতায় সিসিডিবির এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। মানুষকে সচেতন করতে সিসিডিবি যে প্রকল্প হাতে নিয়েছে তার জন্য সিসিডিবি কে ধন্যবাদ জানাচ্ছি।

স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ এবং ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের নিজ দায়িক্ত গ্রহন করেন এবং তা পালন করবে বলে অঙ্গিকার করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!