শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর 

সাতক্ষীরায় ট্রেন লাইন নির্মাণে জার্মান সরকারের সহযোগিতা কামনা করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে
জার্মান আর্থিক প্রতিষ্ঠান কে.এফ.ডব্লু প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার উন্নয়নকল্পে বরাদ্দকৃত ১৮০ কোটি টাকার প্রকল্প মূল্যায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজ’র সাথে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান প্রমুখ। এসময় এমপি রবি বাংলাদেশ তথা সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও সাতক্ষীরায় ট্রেন লাইন নির্মাণে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজ’র মাধ্যমে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন। এসময় এমপি রবি বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহেরেনগোলটজকে মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের স্মৃতি নিয়ে এ্যালবাম ও বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিস্বরুপ জাতীয় স্মৃতি সৌধ এবং ফুলেল শুভেচ্ছা উপহার দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!