শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

পাইকগাছার দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে লিডার্স এর ডিগনিটি কীট বিতরণ 

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ খুলনার পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট ‘২৪) সকাল ১০টায় ১০০০ কিশোরী, যুব নারী ও দরিদ্র পরিবারের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপন কুমার মন্ডল, চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ,  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তম কুমার কুন্ডু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ট্যাগ অফিসার, দেলুটি। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অসিত কুমার মন্ডল, টিম লিডার, লিডার্স।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুকুমার কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, পবিত্র কুমার সরদার, মোঃ বদিয়ার হোসেন, রিংকু রায়, পলাশ কুমার রায়, কিংশুক রায়, রবিন্দ্র নাথ মন্ডল, মেরি রাণী সরদার ও চম্পক বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন লিডার্স এর ইন্টার্ন মতিউর রহমান চঞ্চল, বিদ্যুত মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবব্রত কুমার গাইন, প্রকল্প সমন্বয়কারী, লিডার্স। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় কিশোরী ও দরিদ্র  পরিবারের মাঝে লিডার্স যে মর্যাদা উপকরন বিতরণ করেছে তা উপকুলীয় কিশোরী ও যুব নারীদের স্বাস্থ্য সুরক্ষিত হবে। কিশোরীরা বিশেষ সময়ে পরিস্কার পরিচ্ছন্ন না থাকার কারণে বড় ধরনের রোগের সম্মুখিন হয়, এই মর্যাদা উপকরন ব্যবহার করে কিশোরী ও যুব নারীরা রোগমুক্ত থাকবেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ৩০০০ পরিবারে কিশোরী ও যুব নারীদের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!