বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত  সাতক্ষীরায় যুব-নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা তালায় জমি নিয়ে বি রো ধ: প্রবাসীর স্ত্রীকে মা র ধ র, কানের লতি ছিঁ ড়ে যাওয়ার অ ভি যো গ  দেবহাটায় শান্তিপূর্ণ পরিবেশে জ্বালানি তেল বিক্রি, বরাদ্দ বাড়ানোর দাবি দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি সভা দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তো ল পা ড় মা দ ক প্র তি রো ধ, চিংড়ি ও আমে অ প দ্র ব্য মেশানো নিয়ে ক ঠো র সিদ্ধান্ত গ্রহন   শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাং স উ দ্ধা র তালায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

কালিগঞ্জের রেডিও নলতায় শিশু সুরক্ষায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের রেডিও নলতায় শিশু সুরক্ষায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ ও জেলা পরিষদ সাতক্ষীরার সহয়তায় রেডিও নলতার বাস্তবায়নে শিশু সুরক্ষার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

রেডিও নলতার সভাকক্ষে বুধবার (১১ নভেম্বর ২০২০) সকাল ১০ টায় উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার ডিডিএলজি মোঃ বদিউজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, কালিগঞ্জ উপজেলা মোঃ কামরুল ইসলাম, ইউনিসেফ সাতক্ষীরার জেলা কো অডিনেটর মোঃ ইকবল হোসাইন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল ও রেডিও নলতা উপস্থাপিকা রাশিদা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ।

সেমিনারে রেডিও নলতার সম্প্রচারিত এলাকার মধ্যে (সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলা থেকে) ২০ জন এক্সপার্ট টিমের সদস্য ও রেডিও নলতার প্রডিউসরগণ অংশ গ্রহণ করেন। কর্মশালায় বাল্যবিবাহ, শিশু পাচার, শিশু নির্যাতন,জন্ম নিবন্ধন,শিশুর পারিতে ডুবে মারা যাওয়া, শিশুর সাপে কেটে মারা যাওয়াসহ কভিট ১৯ থেকে শিশুর সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রেডিও নলতা শিশু সুরক্ষা নিয়ে একটি ফোনিং অনুষ্ঠান সম্প্রচার করে থাকেন যেমন “ জানার আছে অনেক কিছু” তাছাড়া উল্লেখিত বিষয়ে পিএসএ সম্প্রচারসহ ফিল্ড বেজ রির্পেট সংগ্রহ, বিলবোর্ডের মাধ্যমে তথ্য প্রদর্শন করে আসছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ডিডিএলজি বদিউজ্জামান, তিনি কালিগঞ্জ উপজেলার বাল্য বিবাহ দুর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে রেডিও নলতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া তিনি কর্মশালার অংশগ্রহণকারীদের নিকট থেকে আজকের শিক্ষনীয় বিষয়ে সকলের মতামত শুনেন এবং এক যোগে কাজ করার পরামর্শ প্রদান করেন। কর্মশালায় দলগত কাজে তারা তাদের এলাকার সমস্যা তুলে ধরেন এবং এটা থেকে কিভাবে তথ্য প্রদান করে উত্তরণ ঘাটানো যায় তার একটি রুপরেখো তৈরী করে উপাস্থাপন করেন। আগামীতে রেডিও নলতায় এমন কাজে সহয়তার আশ্বাস দিয়ে ইউনিসেফ জেলা কো-অডিনেটর মোঃ ইকবল হোসাইন বলেন রেডিও নলতা সুন্দর ভাবে প্রতিটি কাজ করে যা সত্যি চোখে পড়ার মত আমরা রেডিও নলতার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করি। আমি রেডিও নলতার আরো উন্নয়ন ও কমিউনিটির মানুষের মঙ্গল কামনা করি। কর্মশালায় সকল অংশগ্রহণকারী তাদের অর্জিত জ্ঞান নিজ গ্রামে পৌচ্ছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আগ্রহ প্রকাশ করেন। সবশেষে সভাপতি মহোদয় রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার রেডিও নলতার আগামী শিশু সুরক্ষা বিষয়ক কাজের একটি চিত্র তুলে ধরে সকলকে এগিয়ে আসার আহবান রেখে কার্মশালার সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!