মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

করোনা মোকাবেলায় সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ২য় ধাপের মোকাবেলায় সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সারাদিন শহরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। মাস্ক বিহীন ঘুরাফেরা করা, দোকানে মাস্ক বিহীন পন্য বিক্রয় করা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩২টি মামলায় ১৪ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে এ সময় নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্য এ সময় অসংখ্য মানুষকে মাস্ক প্রদান করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতার কোন বিকল্প নাই। আর সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্য মাস্ক পরিধান নিশ্চিতকরন, স্বাস্থ্য বিধি অনুসরন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই অভিযান চালানো হয়। তিনি আরো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৩ হাজার ৩৯০টি মামলায় ৫৩ লাখ ৭৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!