বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সাতক্ষীরায় জেন্ডার ও নারীর মানবাধিকার বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বেসরকারী এনজিও সংস্থা ‘সহায়’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ কর্তৃক গত ০৯ নভেম্বর হতে ১০ নভেম্বর-২০২০ দুদিন ব্যাপী জেন্ডার ও নারীর মানবাধিকার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বিশেষত সদর উপজেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তাদের অংশগ্রহনে উক্ত প্রশিক্ষণটি সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেন্ডার সমতা এবং নারীর মানবাধিকার বাস্তবায়নে করনীয় বিষয়ে উল্লেখযোগ্য দিক নির্দেশনা প্রদান করা হয়। সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এর অর্থায়নে এবং সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্টানসমূহ শক্তিশালী করনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পটি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে বাস্তবায়ন করে আসছে। উক্ত প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত, সহায় এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী, মেহেদী হাসান, প্রজেক্ট ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন শোকর আলী, ফাতেমা আমজাত, লুৎফুননেছা, ফাইন্যাস অফিসার ডালিয়া ইয়াসমিন, ও সাপোর্ট স্টাফ ইব্রাহিম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!