মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু

কে.এম.সাইফুর রহমান,গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৯২২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৮.৪০ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে। নিহত অটো চালকের নাম চয়ন খান (১৮) সে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের মিন্টু খানের ছেলে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার গণমাধ্যমকে জানান, রবিবার সকালে ঢাকাগামী “সেতু পরিবহন” নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭১৬৩) সড়কের পাশ দিয়ে ডুমদিয়া অভিমুখী যাওয়া একটি ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকের চালক চয়ন খান রাস্তায় পড়ে যায় এবং চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। এদিকে ঘাতক চালক বাসটি চন্দ্রদিঘলিয়ায় রেখে পালিয়ে যায়, পরে পুলিশ বাসটিকে আটক করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম।

গোপালগঞ্জের মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারি যানবাহনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়াটা জরুরি বলে মনে করেন সড়ক বিশেষজ্ঞরা।

এদিকে চয়ন খানের ঘাতককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেছেন স্বজনেরা ও এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!