শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

কালিগঞ্জে মায়ের উপর অভিমান করে পঞ্চম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৫১৪ বার পড়া হয়েছে

নানীর বাড়ি যেতে আপত্তি করায় মায়ের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণীর এক ছাত্র।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের নাম শেখ শাহারিয়ার (১১)। তার বাবার নাম শেখ শাহীনুজ্জামান বাবু। শাহারিয়ার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

রহিমপুর গ্রামের বিলকিস বেগম জানান, তার বাপের বাড়ি পূর্ব নলতায়। মা কয়েকদিন তাদের বাড়িতে থাকার পর শনিবার বিকালে বাড়িতে চলে যান। নানী বাড়িতে যেতে চাইলে শাহারিয়ারও তার সঙ্গে নানীর বাড়িতে যেতে চায়। তিনি শাহারিয়ারকে যেতে বাধা দেন। এতে সে অভিমান করে সন্ধ্যা ছয়টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যার পরপরই তিনি লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
তারালী ইউপি সদস্য সেলিনা খাতুন বলেন, বিষয়টি কালিগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!