শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলারোয়া উপজেলা আ’লীগের আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কলারোয়া উপজেলা শাখার আয়োজনে নানান আয়োজনে পালন করা হয়েছে।
আজ রবিবার (২৩ জুন ‘২৪) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ঐতিহাসিক ফুটবল মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা  অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হাতেগড়া সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের অর্জন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংসস্তুপ থেকে উঠে এসে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পর তাঁর সুযোগ্য কন্যা গনতন্ত্রের পূজারী শেখ হাসিনার নেতৃত্ব এই দলের নেতা কর্মীদের প্রেরণার উৎস এবং সংগঠনকে করেছে সমৃদ্ধ। 
তিনি-আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকল অপশক্তিকে প্রতিহত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় তৃণমুল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ.সভাপতি আ.ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাবেক যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, যুবলীগ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম এ কালাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, ক.পা.ই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, আওয়ামী লীগ নেতা এমপি’র পিএস আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, আব্দুল জলিল, শফিকুল ইসলাম, সরদার আনছার আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাহানাজ নাজনীন খুকু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রহিমা বেগম কাজল, আওয়ামী লীগ নেতা পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, মেজবাহ উদ্দীন নিলু, আকিমুদ্দীন আকি, আ’লীগ নেতা পবিত্র সাহা, যুবলীগ নেতা সাবেক এজিএস মোস্তফা হোসেন মোস্ত, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, সাঈদ হোসেন, শ্রমিক লীগ নেতা আ.রহিম, মঞ্জুরুল ইসলাম মিঠু, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, ওসমান গনি, মাস্টার নাজমুল ঢালী, নয়ন হোসেন, রিপন হোসেন, আফজাল ফুয়াদ অভি, মারুফ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন যুবলীগ নেতা শহিদ আলী  ও  শেখ মাসুমুজ্জামান মাসুম। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভামঞ্চে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!