শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর বৃক্ষ রোপন  চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা সাতক্ষীরায় অনলাইনে শিশু ও নারীদের সাইবার স হিং স তা প্র তি রো ধে সমন্বয় সভা সাতক্ষীরায় ডা. ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অ ভি যো গ বি ত র্কি ত দে র বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল নেতা কর্মীরা তালায় পুলিশের বিশেষ অ ভি যা নে মা দ ক ও চো রা ই ভ্যানসহ ৬ জন আ ট ক তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ তালার শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন: আকরাম আহ্বায়ক, শফিকুল সদস্য সচিব 

খুলনার ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘ*র্ষে নি*হত-২

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত ও একজন আহত হয়েছে।   রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা- সাতক্ষীরা  সড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।  আহত প্রাইভেটকারের  যাত্রী পাটকেলঘাটা গ্রামের মনির হোসেনের ছেলে সামছুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, উপজেলা পরিষদ নির্বাচন চলাকালিন রবিবার দুপুর আড়াইটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছোঘোনা ফুটবল মাঠের সামনে সাতক্ষীরাগামী দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২১-৭২২১) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো ব-১১-০২১৮)এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। ওই প্রাইভেট কারের মধ্যে থাকা গাড়ির মালিক তথা চালক পাটকেলঘাটা বাজারের হোমিও চিকিৎসক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে মোহন লাল ঘোষ (৫৪) ও তার বন্ধু একই উপজেলার ধানদিয়া  গ্রামের মৃত শিশুবার দাসের ছেলে সাবেক ব্যাংকার  আশুতোষ দাস(৬৫) ঘটনাস্থানের প্রাণ হারান। ওই কারের অপরযাত্রী শামসুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মোহন লালের মাথা পিষে গেছে এবং তাকে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ি কেটে উদ্ধার করেছে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক পারভেজ আহম্মেদ জানায়, গাড়ি দু’টি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!