বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির আরোগ্য কামনায় টুঙ্গিপাড়ায় দোয়া অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৭৬ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র,বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও দেশ বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, বাগেরহাট -১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি সম্প্রতি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার (চাচাতো ভাই) আদরের ছোট ভাই শেখ হেলাল উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন এ খবরে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চরম দুঃখ ও হতাশা বিরাজ করছে।

দ্রুত করোনা থেকে মুক্তি পেতে এবং তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বুধবার (৪ নভেম্বর) মাগরিবের নামাজ বাদ শেখ মজলেল হক স্মৃতি সংঘের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের এর সভাপতিত্বে এ দোয়া মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আ.লীগের ‌সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, কুশলা ইউনিয়ন আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসল্লি গণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!